আইপিএল আজ দিনের প্রথম ম্যাচে মুম্বাইয়ের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে পাওয়ার প্লে তে একঝাঁক রেকর্ড গড়েছে দিল্লি ক্যাপিটালস। পাওয়ার প্লেতে রেকর্ড এর ম্যাচে নির্ধারিত ২০ ওভার শেষে দিল্লি তুলেছে ৪ উইকেটে ২৫৭ রান।
এবারের আইপিএলে এ নিয়ে ২৫তম বার ইনিংসে ২০০ বা তার বেশি রান হলো। চলতি আইপিএলে দিল্লির সর্বোচ্চ রানও এটি, অষ্টম সর্বোচ্চ সংগ্রহ।
ইনিংসের প্রথম দুই ওভারে ৩৭ রান তোলে দিল্লি। চার বল পরেই দলীয় পঞ্চাশ পূরণ করে তারা। ২.৪ ওভারে দলীয় ফিফটির এই রেকর্ড আইপিএল ইতিহাসেই দ্রুততম দলীয় ফিফটি।
দলীয় পঞ্চাশের পথে ৪৬ রানই করেন ম্যাকগার্ক। ১৪ বলে ছিল ৪৬ রান। নিজের পরের বলেই ফিফটি হাঁকান এই অজি ওপেনার। এবারের আইপিএলে যা দ্রুততম ফিফটি। এর আগেও ১৫ বলে ফিফটি করেছিলেন ম্যাকগার্ক। নিজের রেকর্ডেই আবার ভাগ বসালেন।
৬ ওভার শেষে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ আর আইপিএল ইতিহাসে পাওয়ারপ্লেতে চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রহ করেছে দিল্লি। ৬ ওভার শেষে ৯২ রান তুলে দিল্লির দুই ওপেনার।
এরপরই অবশ্য ফেরেন ম্যাকগার্ক। ২৭ বলে ৮৪ রানের ইনিংস খেলেন ম্যাকগার্ক। তাতে তিনি করেন আরও দুই রেকর্ড। পাওয়ারপ্লেতে সবচেয়ে বেশি রানের রেকর্ডে চারে উঠেছেন ম্যাকগার্ক। ৭৮ রান করে এই তালিকায় তিনে উঠে এসেছেন তিনি। আর ৫০ পেরুনো ইনিংসে বাউন্ডারি থেকে সবচেয়ে বেশি রান সংগ্রহও করেছেন ম্যাকগার্ক। ৮৪ রানের মাঝে ৮০ রানই করেছেন বাউন্ডারিতে।
আইপিএল কমপক্ষে ২০ বল খেলেছে এমন ইনিংসে ৩০০ এর ওপর স্ট্রাইকরেট ছিল দুইজনের (সুরেশ রায়না ও ইউসুফ পাঠান)। আজ তাতে নাম লেখান ৩১১.১১ স্ট্রাইক রেটে ব্যাট করা ফ্রেজার ম্যাকগার্ক।
এছাড়া শেই হোপ ১৭ বলে খেলেন ৪১ রানের ইনিংস। হোপের ইনিংসে ছিল ৫টি ছক্কা। শেষে ট্রিসটান স্টাবস ২৫ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন। তার ইনিংসে ছিল ৬ চার ও ২টি ছক্কা।
ইংলিশ পেসার লুক উড ৪ ওভারে দেন ৬৮ রান। শ্রীলঙ্কান পেসার নুয়ান তুষারার ৪ ওভার থেকে দিল্লির ব্যাটসম্যানরা তোলে ৫৬ রান।
এবারের আইপিএলে যা হচ্ছে তাতে ২৫৭ রানও নিরাপদ নয়। দিল্লির এই রান অক্ষত থাকে কিনা সেটি দেখার। গতকাল শুক্রবার আইপিএলে কলকাতা নাইট রাইডার্স ২৬১ রান করেছিল। কিন্তু ৮ বল বাকি থাকতে ৮ উইকেটে জয় পায় পাঞ্জাব। যা টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড।