মেরিনার্সের গভর্নিং বডির চেয়ারম্যান চপল

সদ্য সমাপ্ত প্রিমিয়ার ডিভিশন হকি লিগে যৌথভাবে শীর্ষে থাকা ঢাকা মেরিনার ইয়ংস ক্লাবের (মেরিনার্স) নতুন গভর্নিং বডি গঠন করা হয়েছে। গভর্নিং বডির চেয়ারম্যান করা হয়েছে বাংলাদেশ আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপলকে।

এছাড়া ক্রীড়া সংগঠক এম. শোয়েব চৌধুরীকে ভাইস চেয়ারম্যান ও ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর কবীরকে করা হয়েছে সদস্য সচিব।

গভর্নিং বডির অন্য সদস্যরা হলেন মো. আনোয়ার হোসেন, কাজী সাইফুল হক, রিয়াজুল আলিম, সাবেক হকি খেলোয়াড় মোহাম্মদ ফয়সাল আহসান উল্লাহ।