নেত্রকোণার খালিয়াজুরী জুয়ার আসর থেকে ইউপি সদস্য জাকির হোসেনসহ ৮ জনকে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার (২৮ এপ্রিল) রাত ৩টার দিকে কৃষ্ণপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামের মজিবুর রহমানের ঘর থেকে আটক করা হয়। সোমবার তাদেও বিরুদ্ধে মামলা রুজু করে নেত্রকোণা কোর্ট হাজতে প্রেরণ করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন— কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জাকির হোসেন (৩৭), কুতুবপুর গ্রামের মো. মজিবুর মিয়া (৩৭), নবী আলম (৩০), রহিম মিয়া (৪৮) সমর দাস (৩০), শিবপুর গ্রামের সুবাস সরকার (৪৮), নাজিরপুর গ্রামের লিটন সরকার (৩৫), মুসলিমপুর গ্রামের লাল মিয়া (৫২)।
জানা গেছে, রবিবার রাতে খালিয়াজুরী থানা পুলিশের কৃষ্ণপুরে বিশেষ অভিযানে যান। সেখানে গিয়ে ওই গ্রামের মজিবুরের ঘরে জুয়া খেলার সংবাদ পায়। ওই সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক মো. রফিকুল ইসলাম ও সুলতান আহম্মদ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে মজিবুর রহমানের বাড়িতে অভিযান গিয়ে জুয়ার আসর থেকে তাদেও আটক করেন। এ সময় জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ তাদের আটক করে পুলিশ।
এ ব্যাপারে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন কুমার সাহা জানন, ইউপি সদস্য জাকির হোসেনসহ ৮জনকে জুয়ার আসর থেকে আটক করা হয়েছে। সোমবার সকালে মামলা রুজু করে তাদেরকে নেত্রকোণা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।