রাজধানীতে ১৮০ জন মানুষের অংশগ্রহণে ৪০০তম ‘সাপ্তাহিক ফ্রি সাওল হার্ট ও লাইফস্টাইল সেমিনার’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ মার্চ) সকাল ১১টায় রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডে সাওল হার্ট সেন্টারের কাজল মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই সেমিনার।
সেমিনারে বক্তব্য রাখেন- সাওল হার্ট সেন্টার (বিডি) লি.-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবি মোহন রায়হান, সাবেক সাংসদ নুরুল ইসলাম মনি, সাবেক স্বাস্থ্য সচিব হোসেন আব্দুল মান্নান, সাবেক অতিরিক্ত সচিব ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য ইউনিটের ন্যাশনাল কন্সালটেন্ট আব্দুল হাকিম মজুমদার, প্রথিতযশা জনস্বাস্থ্য বিশারদ ড. আবু জামিল ফয়সাসসহ আরও অনেকেই।
হৃদরোগ চিকিৎসায় প্রচলিত অপারেশন ও বাইপাস সার্জারির বিকল্প হিসেবে সাওল হার্ট সেন্টার (বিডি) লি. বিনা রিং, বিনা অপারেশনে চিকিৎসা দিচ্ছে ১৫ বছর যাবত। আধুনিক মেশিন, মেডিসিন ও লাইফস্টাইলের মাধ্যমে সাওলের নতুন ধারার হৃদরোগ চিকিৎসাপদ্ধতি এখন দেশব্যাপী বহুল প্রচলিত ও স্বাস্থ্য-সামাজিক আন্দোলনে রূপলাভ করেছে। সাওল হার্ট সেন্টার (বিডি) লি. জনস্বাস্থ্য আন্দোলনের অংশ হিসেবে চিকিৎসাসেবা প্রান্তিক জনগোষ্ঠী পর্যন্ত পৌঁছে দেওয়ার লক্ষ্যে নিয়মিত জাতীয়, আঞ্চলিক ও সাপ্তাহিক সেমিনার আয়োজন করে আসছে।
সাওল সফলভাবে এ পর্যন্ত ১৮টি জাতীয়, ৭৬টি আঞ্চলিক ও ৪০০টি সাপ্তাহিক সেমিনার অনুষ্ঠিত করেছে। সমাজের নানা শ্রেণি পেশার মানুষ সেমিনারগুলোয় অংশগ্রহণ করে বিশেষ উপকৃত হয়েছেন।
সাওল হার্ট সেন্টারের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান কবি মোহন রায়হান বলেন, বাবা, বড় ভাই, শ্বশুর, চাচা বেশ কিছু আপন মানুষকে চোখের সামনে হার্ট আ্যটাকে মারা যেতে দেখেছি। আমারও হার্টে ব্লক ধরা পড়ে কিন্তু আমি অপারেশন না করে সাওল চিকিৎসায় ১৬ বছর সুস্থ আছি। সাওল চিকিৎসায় আমি নিজে রিং বা বাইপাস অপারেশন ছাড়া সুস্থ থেকে দেশের প্রতিটি হার্টের রোগীকে বিনা রিং, বিনা অপারেশনে সুস্থ রাখার অঙ্গীকার নিয়ে আমি জমিজমা বিক্রি করে বাংলাদেশে সাওল হার্ট সেন্টার প্রতিষ্ঠা করেছি। দেশের আর একটি মানুষও যেন হার্টের রোগে মারা না যায়, দেশব্যাপী সেই আন্দোলন গড়ে তোলার স্বপ্ন নিয়ে সাওল হার্ট সেন্টার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনি বলেন, নিজেকে সুস্থ রাখার উপায় সাওল খুব সহজ করে মানুষের কাছে তুলে ধরছে। বলে দিচ্ছে, সুস্থ থাকার মূলমন্ত্র। বইয়ের মলাট দেখে যেমন বোঝা যায় না যে বইটা কেমন। পুরো বই পড়ে দেখতে হয়। তেমনি সাওলকে দূর থেকে দেখে বোঝা যায় না, সাওলকে পুরোপুরি বুঝতে হলে জানতে হলে খুব কাছ থকে নিবিড় ভাবে জানতে হয়।"
জনস্বাস্থ্য বিশারদ আবু জামিল বলেন, মানুষ যেনো অসুস্থ হয়ে ডাক্তারের কাছে না যান, সেই লক্ষ্যেই তিনি নিরলস কাজ করে যাচ্ছেন । যা সাওলের সাথে পুরোপুরি মিলে যায়। তিনি বলেন, সাওলের সঠিক খাদ্যাভ্যাস ও ইয়োগা-মেডিটেশনের চর্চা সুস্থ থাকার অন্যতম সহায়ক।