ভারতকে ১২০ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে আজ ভারতের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১১৯ রানে অলআউট হয়েছে বাংলাদেশ নারী দল।

টপ অর্ডার ব্যাটাররা ভালো ভিত গড়ে দিয়েছিলেন। তবে সেটা কাজে লাগাতে পারেননি মিডল অর্ডার ব্যাটাররা। ফলে আশা জাগিয়েও বড় সংগ্রহ গড়তে পারেনি বাংলাদেশ নারী দল।

আজ দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেছেন ওপেনার মুর্শিদা খাতুন। তার ৪৯ বলের ইনিংসে ছিল ৫টি চার। আরেক ওপেনার দিলারা করেন ১০ রান। বাংলাদেশ দলীয় ৬৪ রানে হারায় তৃতীয় উইকেট। ষষ্ঠ উইকেটে ৩২ রানের জুটি হয়। তবে এরপর ২০ ওভার ব্যাট করলেও বেশি রান তুলতে পারেনি বাংলাদেশ। অধিনায়ক জ্যোতি ৬ রানে আউট হন। আগের ম্যাচে ৫১ রান করায় টি-টোয়েন্টি ব্যাটিং র‌্যাংকিংয়ে উন্নতি করে ১৩ নম্বরে উঠেছিলেন জ্যোতি।

সোবহানা মোস্তারি ১৯ ও রিতু মনি ২০ রান করেন। এছাড়া বাকি কেই দুই অঙ্কের ঘরে রান না করতে পারায় অল্পতেই আটকে যায় বাংলাদেশের পুঁজি।

মাঝে বৃষ্টিতে খেলা বন্ধ ছিল। তবে কোন ওভার কাটা হয়নি। ভারতের রাধা যাদব ১৯ রানে নেন ৩ উইকেট।

নিগার সুলতানা জ্যোতিরা সিরিজের প্রথম ম্যাচে ভারতের করা ১৪৫ রানের লক্ষ্য খেলতে নেমে তুলেছিল ৮ উইকেটে ১০১।