তীব্র গরমে ধান কাটতে গিয়ে দিনমজুরের মৃত্যু

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ধান কাটতে গিয়ে তীব্র গরমে আবুল হোসেন (৫৫) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। বুধবার (১ মে) সকাল ১১টার দিকে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের ফকির পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আসাদুজ্জামান খন্দকার। তিনি বলেন, নিহত আবুল হোসেন দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করেন। প্রতিদিনের ন্যায় আজও অন্যের জমিতে কাজ করতে যান। সকার ১১টার দিকে জমিতে ধান কাটার সময় তীব্র রোদ ও গরমে স্ট্রোক করে তিনি মারা যান। ধারনা করা হচ্ছে হিট স্ট্রোকে তিনি মারা গেছেন।

উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা জানান, হিট স্ট্রোকে একজন মারা গেছে বিষয়টি শুনেছি। তার বাড়ি কুড়িগ্রাম সদর উপজেলায়