বৈশাখের শুরু থেকেই কখনো মৃদু থেকে মাঝারি আবার কখনো তীব্র তাপপ্রবাহ থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে চলছে চুয়াডাঙ্গার ওপর দিয়ে। টানা তাপদাহে অতিষ্ঠ সীমন্তবর্তী জেলার মানুষ। অসহ্য গরমে ওষ্ঠাগত হয়ে উঠেছে সবাই।
আজ বৃহস্পতিবার দুপুর ৩টায় চুয়াডাঙ্গার আঞ্চলিক আবহাওয়া পযবেক্ষণাগার ৪১ দশমিক ৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, চুয়াডাঙ্গার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে চলছে। এ অবস্থা আরও কিছুদিন চলতে পারে। তবে এখনই বৃষ্টি বা ঝড়ের সম্ভবনা নেই।
এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ৬ ও ৭ মে সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত হচ্ছে। এছাড়া আজ সন্ধ্যার দিকে ঢাকার পূর্বাঞ্চল বিশেষ করে নরসিংদী, নারায়ণগঞ্জ জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিস আরো জানায়,দেশের পশ্চিমাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দেশের অন্যত্র তা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।