চুয়াডাঙ্গায় প্রশ্ন ফাঁসে এসএসসি টেস্ট পরীক্ষা স্থগিত, তদন্ত কমিটি গঠন

আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পিএম

চুয়াডাঙ্গায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০২৭ এসএসসি টেস্ট পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগে বাংলা প্রথম পত্র পরীক্ষা স্থগিত করেছে জেলা প্রশাসন। গতকাল রাতে বাংলা প্রথম পত্রের প্রশ্নপত্র বিক্রি হয়েছে ১ হাজার ৫০০ টাকার বিনিময়ে। 

রাতেই প্রশ্ন ফাঁস হবার ঘটনাটি জানাজানির পর নড়েচড়ে বসে স্কুল কর্তৃপক্ষ।

সোমবার (২৬ অক্টোবর) সকালে দ্বিতীয় দফায় আবারো প্রশ্ন ছাপানো হয় জেলা প্রশাসকের অফিসের সামনের একটি ফটোকপির দোকান থেকে। সকাল ১০ টায় পরীক্ষা শুরুর ঘণ্টাখানেক আগে দ্বিতীয় দফায় আবারো প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটে। এরপরই পরীক্ষা স্থগিত করে জেলা প্রশাসন।  

এদিকে পরীক্ষা শুরু হবার ৫ মিনিটের মাথায় শিক্ষার্থীদের নোটিসের মাধ্যমে জানানো হয় বাংলা প্রথমপত্র পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষাটি আগামী শনিবার ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে। 

ঘটনার পরপরই ফুসে ওঠে পরীক্ষার্থীরা। তারা প্রশ্নফাঁসে জড়িতদের শাস্তির দাবি জানায়

এ ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ.বি.এম খালিদ হোসেন সিদ্দিকীকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক।

অভিযোগ উঠেছে এর আগেও সরকারি বালিকা বিদ্যালয়ে প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটলেও কোন প্রকার ব্যবস্থা গ্রহণ করেননি স্কুল কর্তৃপক্ষ।

এ ঘটনাটি কে বা কারা ঘটিয়েছে এখনো নিশ্চিত হওয়া যায়নি। বলছে স্কুলের প্রধান শিক্ষক। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনায় কোন শিক্ষক জড়িত থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বলেন প্রধান শিক্ষক শেখ রেজাউল করিম।

জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, 'প্রশ্নপত্রের ফাঁস হওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছে জানান জেলা প্রশাসক লুৎফুন নাহার

এই ঘটনাটি জানার পর জেলা প্রশাসন ও বিদ্যালয়ের সভাপতি লুৎফুন নাহার চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পরিদর্শনে আসেন। পরিদর্শন শেষে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাদের সাথে আলোচনা করেন। 

জেলার সুনামধন্য এই শিক্ষা প্রতিষ্ঠানে প্রশ্ন ফাঁসের ঘটনায় উদ্বেগের সাথে ক্ষোভ প্রকাশ করেন অভিবাবকরাও। প্রশ্ন ফাঁসের সাথে জড়িতদের শাস্তির দাবিও করছেন তারা।

সর্বশেষ সর্বাধিক পঠিত