বগুড়ার আদমদীঘিতে উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মোখলেসুর রহমানের (৬০) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ মে) দুপুর ১টার দিকে উপজেলার বাজার এলাকার একটি বাসা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে আদমদীঘি থানা পুলিশ। মৃত মোখলেসুর রহমান উপজেলার নসরৎপুর ইউপির বিনাহালি গ্রামের মৃত ইসমাইল হোসেন মন্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোখলেসুর রহমান তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে উপজেলার বাজারে একটি বাসায় ভাড়া থাকতেন এবং প্রথম স্ত্রী তার গ্রামের বাড়িতে থাকতো। স্থানীয়দের দাবী পারিবারিক কলকের জের ধরে সোমবার সকাল ১০টার দিকে নিজ ঘরের ফ্যানের সাথে গলাই দড়ি দিয়ে আত্তহত্যা করতে পারে। এ দিন দুপুরে স্থানীয়রা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে পাঠায়।
এদিকে একই দিন দুপুর দেড়টার দিকে উপজেলার মুরইল বাজার এলাকায় তেলের ট্রাকের সাথে ধাক্কা লেগে ধীরেন্দ্রনাথ বর্মন (৪০) নামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। মৃত ধীরেন্দ্রনাথ উপজেলার মুরইর এলাকার বিশ্বনাথ বর্মনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নওগাঁ-বগুড়া মহাসড়কের মুরইল বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় নওগাঁ থেকে বগুড়াগামী একটি তেলবাহী ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করেছে।
অন্যদিকে উপজেলার সান্তাহার পৌর শহরে সড়ক দুর্ঘটনায় সান্তাহার কলসা আহসান উল্লাহ ইন্সটিটিউশনের প্রধান শিক্ষক আবুল কাশেম আইনুল হক (৫৭) মারা গেছেন। সোমবার সকাল সাড়ে ৯টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে তিনি শনিবার সন্ধ্যায় উপজেলার সান্তাহার হার্ভে স্কুল রোড এলাকার ঝংকার ক্লাবের সামনে একটি অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয়েছিলেন।
আদমদীঘি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী বলেন, খবর পেয়ে উপজেলা আওয়ামী লীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া পাঠানো হয়েছে। ময়নানদন্তের রিপোর্ট না আসলে মৃত্যুর কারণ জানা যাবে। মুরইল বাজারে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। তার লাশ উদ্ধার করা হয়েছে ও আইনগত প্রক্রিয়াধীন।