একই দিনে ভারত-পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ জার্সি প্রকাশ

ক্রিকেটে ভারত-পাকিস্তানের প্রতিদ্বোন্দ্বিতার কথা সবারই জানা। এই দুই দেশের রাজনৈতিক সম্পর্কও ভালো নয়। তবে ১ জুন থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে একই গ্রুপে আছে ভারত ও পাকিস্তান।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদাও তুঙ্গে। এই দুই দেশের মধ্যে মিলের চেয়ে অমিলই বেশি দেখা যায়। তবে এবার একটি জায়গায় মিলে গেল এই দুই দেশের ক্রিকেট।

আর সেটি হলো, একই দিনে টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সি প্রকাশ করেছে ভারত ও পাকিস্তান। ভারতের জার্সি গায়ে বিরাট কোহলি-রোহিত শর্মা আর পাকিস্তানের জার্সি গায়ে বাবার আজম-মোহাম্মদ রিজওয়ানদের ছবিও এখন ভাইরাল।

এখন পর্যন্ত প্রকাশিত ৮ দেশের জার্সি

ভারতের জার্সিতে এবার গেরুয়া রংয়ের আধিপত্য রয়েছে। দুটি হাতা গেরুয়া রংয়ের। জার্সির পাশেও গেরুয়ার বর্ডার আছে। হাতায় সাদা রংয়ের তিনটি স্ট্রাইপ রয়েছে। কলারটি ভি আকৃতির। সেখানে গেরুয়া এবং নীল রং মেশানো। জার্সির সামনে ইন্ডিয়া লেখাটিও গেরুয়া রংয়ে। হাতার একদম শেষের দিকে নীল রংয়ের ছাপ আছে।

পাকিস্তানের জার্সিতে গাড় ও হালকা সবুজ রংয়ের আধিক্য আছে। পাস্তানের জার্সির গলায় আছে বোতাম, কলারও আছে আলাদা। জার্সির ডানে আছে টি-টোয়েন্টি বিশ্বকাপের লোগো, বামে পাকিস্তান ক্রিকেটের লোগো। পাকিস্তানের জার্সিকে নাম দেওয়া হয়েছে ম্যাট্রিক্স জার্সি। জার্সির ডিজাইনের কারণেই দেওয়া হয়েছে এমন নাম।