রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

রাজশাহী নগরীতে ট্রেনে কাঁটা পড়ে ভুট্টু (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি নগরীর রাজপাড়া থানার আলীগঞ্জ জামালের মোড়ের মো. মন্টুর ছেলে।

মঙ্গলবার (৭ মে) সকাল আনুমানিক ১০টার দিকে নগরীর ডিঙ্গাডোবা মোজাম্মেলের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। রাজশাহী রেলওয়ে থানার সাব ইন্সপেক্টর (এসআই) মেহেদি হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী ঢাকা মেইল ট্রেনটি মোজাম্মেলের মোড়ে পৌঁছলে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী এক মহিলার বরাত দিয়ে তিনি আরও বলেন, নিহত যুবক ট্রেন আসতে দেখে রেললাইনের ওপর শুয়ে পড়েছিলেন। দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।