নুজহাত পুষ্পিতা'র নতুন গান

তরুণ প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী  চ্যানেল আই  ক্ষুদে গানরাজ ২০১৫ খ্যাত ও চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড প্রাপ্ত নুজহাত সাবিহা পুষ্পিতা'র নতুন মৌলিক গান ও মিউজিক ভিডিও "মায়া লাগে " প্রকাশিত হয়েছে। 

শুভ এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেল থেকে গানটি গত শুক্রবার প্রকাশিত হয়েছে।  গানটি লিখেছেন এম এ আলম শুভ এবং সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন এ এন ফরহাদ। গানের মিউজিক ভিডিওর শুটিং করা হয়েছে তিনশ ফিট ও পূর্বাচল এলাকায়। ভিডিও ধারণ করেন মনিরুল ইসলাম।  গানটিতে জুটি বেঁধেছেন এম এ আলম শুভ ও নির্জনা।

গানটি নিয়ে পুষ্পিতা জানালেন, 'শুভ ভাইয়ার কথা এবং ফরহাদ ভাইয়ার সুর ও সঙ্গীতায়োজন আমার খুব ভালো লেগেছে।  আমি গাইতেও খুব স্বাচ্ছন্দ্যবোধ করেছি। আশা করি দর্শকশ্রোতাদেরও ভালো লাগবে।