ব‌ঙ্গোপসাগ‌রে লবণবাহী ট্রলারডু‌বি: ৬৩ মা‌ঝিমাল্লা উদ্ধার

ব‌ঙ্গোপসাগ‌রের বাঁশখালী ও আনোয়ারা সমুদ্র উপকু‌লে ঝড়ো হওয়া বাতা‌সের কব‌লে প‌ড়ে প্রায় ১৫/১৬‌টি লবণ বোঝাই কা‌র্গো ট্রলার ডু‌বে যাওয়ার ঘটনা ঘ‌টে‌ছে। বুধবার (৮ মে) ভোরে হঠাৎ ঝ‌ড়ো হাওয়ার কব‌লে প‌ড়ে এ দুর্ঘটনা ঘটে। 

ডুবে যাওয়া ট্রলারের ৪৫ জন মা‌ঝি-মাল্লা‌কে উদ্ধার ক‌রে‌ছে কোস্টগার্ড ও নৌ পুলি‌শ। অপর‌দি‌কে আনোয়ারা উপকু‌লে কোস্টগার্ড ও নৌ পুলি‌শের সহায়তায় চারটি ট্রলারের ১৮ জনকে উদ্ধার করেছে ব‌লে জানা গেছে।

তবে এখনও ট্রলার উদ্ধারে অভিযান চলমান আছে বলে জানিয়েছে কোস্টগার্ড।

খানখানাবা‌দের চেয়ারম‌্যান জসীম উ‌দ্দিন হায়দার ব‌লেন, বুধবার সন্ধ‌্যা পর্যন্ত আমার ইউ‌নিয়‌নের ৩‌টি প‌য়ে‌ন্টে ৪৫ মা‌ঝিমাল্লা‌কে উদ্ধার ক‌রে প্রাথ‌মিক চি‌কিৎসা ,খাবার ও তা‌দের যাতায়া‌তের খরচ দি‌য়ে বা‌ড়ি‌তে পা‌ঠি‌য়ে দেওয়া হ‌য়ে‌ছে।