সালমানের নায়িকা হচ্ছেন রাশমিকা

সালমান খানের সঙ্গে এবার জুটি বাঁধতে চলেছেণ রাশমিকা মান্দানা। আগামি বছরের ঈদের জন্য নির্মিত হতে যাওয়া ‘সিকান্দার’-এ একসঙ্গে দেখা যাবে তাদের। সিনেমাটি পরিচালনা করবেন এ আর মুরুগাদস।  ছবিতে নাম ভূমিকায় অভিনয় করবেন সালমান। 

বলিউডের একাংশের দাবি, এই সুযোগ অভিনেত্রীর ক্যারিয়ারের অন্যতম বড় সুযোগ হতে চলেছে। বৃহস্পতিবার সমাজমাধ্যমে সুখবরটি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন রাশমিকা। ইনস্টাগ্রামের স্টোরিতে তিনি লেখেন, ‘‘আপনারা আমার পরবর্তী কাজের জন্য বহু দিন অপেক্ষা করছিলেন। আমি ‘সিকান্দার’-এর অংশ হতে পেরে সত্যিই কৃতজ্ঞ।’’

২০২২ সালে রাশমিকা ‘গুডবাই’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন। ‘অ্যানিম্যাল’ ছবিতে রণবীর কাপুরের সঙ্গে তার রসায়নও দর্শকদের পছন্দ হয়েছিল। এবার সালমানের সঙ্গে তার জুটি কী চমক হাজির করে দেখার অপেক্ষায় দর্শক।