টঙ্গী-দিয়াবাড়ী মেট্রো স্টেশনে বিআরটিসির শাটল বাস চালু

গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী থেকে উত্তরা দিয়াবাড়ী মেট্রোরেল স্টেশন পর্যন্ত শাটল বাস সার্ভিস চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)।

গতকাল বৃহস্পতিবার দুপুরে টঙ্গীর স্টেশন রোড এলাকায় এ সার্ভিসের উদ্বোধন করেন সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং গাজীপুর-২ আসনের সংসদ সদস্য মো. জাহিদ আহসান রাসেল।

এ সময় উপস্থিত ছিলেন বিআরটিসির জেনারেল ম্যানেজার মেজর নিজাম উদ্দিন, জোয়ারসাহারা বাস ডিপোর ম্যানেজার অ্যান্ড অপারেশন মো. কামরুজ্জামান, গাজীপুর ডিপোর ম্যানেজার (অপারেশন) রাকিবুল হাসান শুভ, গাজীপুর ঐতিহ্য ও উন্নয়নের সভাপতি ইঞ্জিনিয়ার মো. শামসুল হক প্রমুখ।