অনেক দিন পর খেলা ফিরেছে মিরপুরের হোম অফ ক্রিকেটে। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ এই ম্যাচে টস জিতেছেন সিকান্দার রাজা। জিম্বাবুয়ের অধিনায়ক ব্যাটিংয়ে পাঠিয়েছেন বাংলাদেশকে।
প্রথম তিন ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে ওয়ানডে বিশ্বকাপের পর রঙ্গিন জার্সিতে জাতীয় দলে ফিরছেন সাকিব আল হাসান। বাংলাদেশ বিশ্রামে পাঠিয়েছে লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ ও মোহাম্মদ সাইফউদ্দিনকে।
পরিবর্তন এসেছে জিম্বাবুয়ে একাদশেও।
বাংলাদেশ একাদশ:
তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, জাকের আলী অনিক (উইকেটকিপার), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, এবং তানভির ইসলাম।
জিম্বাবুয়ে একাদশ:
তাদিওয়ানাশে মারুমানি, জোনাথন ক্যাম্পবেল, ব্রায়ান বেনেট, সিকান্দার রাজা (অধিনায়ক), ক্লাইভ মাদান্দে, রায়ান বার্ল, লুক জঙ্গওয়ে, ব্লেসিং মুজারাবানি, ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগারাভা ও ফারাজ আকরাম।