শাহজাদপুরে গাড়াদহ ইউনিয়নের মাকড়কোলা গ্রাম থেকে মো. শাহজাহান আলী প্রামানিক নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলশ। শনিবার (১১ মে) সকালে করতোয়া নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
শাহদাহান আলী গাড়াদহ ইউনিয়নের বওশাবাড়ী গ্রামের মৃত ময়েজ প্রামানিকের ছেলে।
৯ নম্বর ওয়ার্ডের স্থানীয় ইউপি মেম্বর জেলহক জানান, মৃত শাহজাহান আলী প্রামানিক একজন ভিক্ষুক। তার মৃগীর রোগী ছিল। তবে মৃত্যুর সঠিক কারণ জানা নেই।
শাহজাদপুর থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) কামরুজ্জামান জানান, শাহজাহান প্রামানিক শুক্রবার রাতে বাড়ি থেকে বের হন। শনিবার সকালে মাকড় কোলা গ্রামের করতোয়া নদীর তীরে তার ভাসমান লাশ দেখতে পাওয়া যায়। অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।