পাঁচ বিশ্বকাপ খেলা ওচোয়াকে ছাড়াই কোপাতে মেক্সিকো

গোলরক্ষক হিসেবে গিয়ের্মো ওচোয়ার মতো অভিজ্ঞতা নেই মেক্সিকোর আর কারও। খেলেছেন পাঁচটি বিশ্বকাপ। তকমা পেয়েছেন ‘চীনের প্রাচীর’। সেই ওচোয়াকে ছাড়াই কোপা আমেরিকার জন্য  ৩১ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে মেক্সিকো।

৩৯ বছর বয়সী ওচোয়া জাতীয় দলে অভিষেক হয় ২০০৫ সালে। সবশেষ তিন বিশ্বকাপে তিনি ছিলেন অনবদ্য। এম,ন তারকার বাদ পড়ার ঘটনায় সৃষ্টি হয়েছে আলোচনার।

মেক্সিকোর কোচ হাইমে লোজানো বলেছেন, ‘আমি মেমোর (ওচোয়া) সঙ্গে কথা বলেছি। তাকে জানিয়েছি যে সিদ্ধান্তটি আমি নিয়েছি এবং তার অর্থ এই নয় যে সে দলের প্রক্রিয়ায় নেই। আমরা শুধু অন্য খেলোয়াড়দের একটু দেখতে চাই।’

ওচোয়া ছাড়াও দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ রাউল হিমিনেজ ও হারভিং লোজানো। মেক্সিকোর হয়ে তিনবার বিশ্বকাপ খেলা হিমিনেজ বাদ পড়েছেন ফর্মহীনতার কারণে। তবে লোজানোর বাদ পড়াটা দুঃখজনক। ২৮ বছর বয়সী লোজানো মেক্সিকোর হয়ে সবশেষ দুটি বিশ্বকাপে খেলেছেন। পিএসভির হয়ে এবার ডাচ লিগও জিতেছেন তিনি। টুর্নামেন্টে ২২ ম্যাচে তার গোল ছিল ৬টি।

কোপা আমেরিকায় মেক্সিকোর স্কোয়াড:

গোলকিপার: লুইস মালাগন, হুলিও গঞ্জালেস, রাউল র‍্যানগেল।

ডিফেন্ডার: হোর্হে সানচেজ, ইসরায়েল রেয়েস, ব্রায়ান গার্সিয়া, সিজার মন্তেস, ভিক্টর গুজমান, অ্যালেক্সিস পেনা, হোয়ান ভাসকুয়েজ, হোর্হে ওরোজোকো, জেরার্দো আরতেয়াগা, ব্রায়ান গঞ্জালেস।

মিডফিল্ডার: এডসন আলভারেজ, লুইস রোমো, জর্ডান কারিল্লো, এরিক সানচেজ, ওরবেলিন পিনেদা, রবার্তো আলভারদো, লুইস শাভেজ, আন্দ্রেস মন্তানো, ফার্নান্দো বেলত্রান, কার্লোস রদ্রিগেজ।

ফরোয়ার্ড: মার্সেলো ফ্লোরেস, সিজার হুয়ের্তা, হুলিয়ান কুইনোনেস, গিলের্মো মার্তিনেজ, সান্তিয়াগো হিমিনেজ, অ্যালেক্সিস ভেগা, ডিয়েগো লেইঞ্জ ও ইউরিয়েল আন্তুনা।