পাসওয়ার্ড ছাড়াই লক করা যাবে হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপের আইওএস ভার্সানে ইউজারদের জন্য চালু হলো নতুন সুবিধা। আইফোনে (iPhone) হোয়াটসঅ্যাপে লগ-ইন করার জন্য আর পাসওয়ার্ড লাগবে না। এবার থেকে পাস-কি (Pass Key)-এর সাহায্যেই হোয়াটসঅ্যাপ অ্যাপে লগ-ইন করতে পারবেন ইউজাররা। মূলত হোয়াটসঅ্যাপ সুরক্ষিত রাখার জন্যই পাসওয়ার্ড দিয়ে লক করে রাখা হয়। কিন্তু এই পাসওয়ার্ড মনে রাখার একটা ব্যাপার আছে। ভুলে গেলে সমস্যা। সেজন্য ইউজারদের সুবিধায় পাস-কি ফিচার অ্যান্ড্রয়েড ভার্সানে আগেই চালু করেছিল হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এবার আইওএস ভার্সানেও হাজির হলো হোয়াটসঅ্যাপ অ্যাপ লক করে রাখার এই ফিচার, পাস-কি। এই পাস-কি বিষয়টির ক্ষেত্রে ইউজাররা ফেস আইডি এবং টাচ আইডি, যে কোনো একটির মাধ্যমে অ্যাপ লক করে সুরক্ষিত করতে পারবেন। আপনি কোন ধরনের আইফোন ব্যবহার করেন, তার ওপর নির্ভর করছে যে হোয়াটসঅ্যাপ লক করে রাখার জন্য আপনি ফেস আইডি ব্যবহার করতে পারবেন নাকি টাচ আইডি।

ডিজিটাল অ্যাকাউন্ট বায়োমেট্রিক সিকিউরিটির মাধ্যমে সুরক্ষিত এবং গোপন রাখার বিষয়টিই এখন চল। আর তাই অ্যান্ড্রয়েড ভার্সনে হোয়াটসঅ্যাপের এই পাস-কি ফিচার ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে। আইওএস ভার্সনে সব ইউজারের জন্য আগামী কয়েক দিনের মধ্যেই নতুন আপডেট, নতুন ফিচার চালু হয়ে যাবে। এই মাধ্যমেও হোয়াটসঅ্যাপে পাস-কি ফিচার জনপ্রিয়তা পাবে বলেই অনুমান করা হচ্ছে। প্রসঙ্গত, গত বছর অর্থাৎ ২০০৩ সালের অক্টোবর মাসে হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ভার্সনে পাস-কি ফিচার সব ইউজারের জন্য চালু হয়েছিল। এবার আসছে আইওএস ভার্সনে, আগামী কয়েকদিনের মধ্যে।

পাস-কি হলো আসলে এমন একটা পদ্ধতি, যেখানে ইউজার নিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট টাচ আইডি কিংবা ফেস আইডির মাধ্যমে লক করে রাখতে পারবেন। এ ক্ষেত্রে পাসওয়ার্ড এবং টু ফ্যাক্টর অথেনটিফিকেশনের প্রয়োজন নেই। হোয়াটসঅ্যাপে রেজিস্টার থাকা ইউজারের মোবাইল নম্বরের মাধ্যমে এই অথেনটিফিকেশন করা হতো। তবে পাস-কি ফিচারের ক্ষেত্রে সেসবের কেন দরকার। একবার ফেস আইডি কিংবা টাচ আইডির মাধ্যমে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লক হয়ে গেলে অন্য কারও হাতে আপনার ফোন গেলেও তিনি উঁকি দিতে পারবেন না আপনার হোয়াটস অ্যাকাউন্টে। সুরক্ষিত এবং গোপন থাকবে আপনার ব্যক্তিগত কথোপকথন এবং যাবতীয় তথ্য।