জিপিএ-৫ না পাওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

এসএসসি পরীক্ষার ফলাফলে জিপি-৫ না পাওয়ায় নীলফামারীতে রাফসান জানি এমিল (১৬) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। নিজ বাড়ির  সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সে। রবিবার দুপুরে উপজেলার বাঙালীপুর নিজপাড়ায় এ ঘটনা ঘটে। রাফসান একই এলাকার আব্দুর রহিমের ছেলে। 

পুলিশ ও পরিবার জানায়, এবছর সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় রাফসান। পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ার আশা করেছিল সে। কিন্তু প্রকাশিত ফলাফলে জিপিএ ৪ দশমিক ৮৯ পয়েন্ট আসায় কান্নাকাটি করতে থাকে। একপর্যায়ে সে ঘরে গিয়ে দড়ি দিয়ে গলায় ফাঁস দেয়। 

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙ্গে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।