জীবন বীমার সিলেট রিজিওনালে মৃত্যু ও বীমা দাবির চেক হস্তান্তর

জীবন বীমার সিলেট রিজিওনালে মৃত্যু ও বীমা দাবির চেক হস্তান্তরজীবন বীমা কর্পোরেশনের সিলেট রিজিওনাল অফিসের আওতাভুক্ত মৃত্যু দাবির চেক ও বীমা দাবির চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মে) সকাল ১১টায় সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এটি অনুষ্ঠিত হয়। 

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবন বীমা কর্পোরেশনের  ব্যবস্থাপনা পরিচালক মো. মুহিবুজ্জামান (অতিরিক্ত সচিব)। সিলেট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শেখ রাসেল হাসানের সভাপতিত্বে উক্ত সভায় জীবন বীমা কর্পোরেশনের মহাব্যবস্থাপক-প্রশাসন, অর্থ ও হিসাব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খানসহ (উপসচিব) ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।