বগুড়ায় প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক সেক্টরের শ্রমিক- কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের চিকিৎসা ও সন্তানদের উচ্চ শিক্ষার জন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের ২৮ তম বোর্ড সভায় অনুমোদিত আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুর ১২টায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, উপমহাপরিদর্শকের কার্যালয়, বগুড়ার উদ্যোগে, উপমহাপরিদর্শক মহোদয়ের সভাকক্ষে চেক বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
উপমহাপরিদর্শকের কার্যালয়, বগুড়া- এর উপমহাপরিদর্শক মো. মাসুদ রানার সভাপতিত্বে, এবং দপ্তরের সকল কর্মকর্তাবৃন্দের উপস্থিতিতে, প্রধান অতিথি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. এ. কে. এম. আজাদুর রহমান মহোদয় শ্রমিক- কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তার চেকগুলো তুলে দেন।
বগুড়া জেলার বিভিন্ন উপজেলা থেকে মোট ২২ জন শ্রমিক কর্মচারীর মধ্যে মোট ৭ লাখ ৮০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।
