নেত্রকোণার জেলা শহরের একটি গেস্ট হাউজ মালিককে (৬০) রাত্রিযাপনকারী দুই অতিথির বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে।এই ঘটনায় সদর মডেল থানায় ভুক্তভোগী মামলা দায়ের করেছেন।
আজ শুক্রবার (১৭ মে) বিকেলে সদর উপজেলার কোর্ট স্টেশনের একটি গেস্ট হাউজ থেকে তাদেরকে আটক করা হয়। সন্ধ্যায় নেত্রকোণা কোর্ট হাজতে প্রেরণ করা হয়। এর আগে বৃহস্পতিবার গভীর রাতে আকবর আলী ও কলমদর আলী গেস্ট হাউজ মালিককে বলাৎকার করেন। পরে গেস্ট হাউজার আশপাশের লোকজন তাদেরকে আটকে রেখে বৃহস্পতিবার দুপুরে পুলিশের কাছে সোপর্দ করেন।
অভিযুক্ত আকবর আলী (৬০) জেলার পূর্বধলা উপজেলার ইসলামপুর গ্রামের ও কলমদর আলী (৫৬) সিলেট জেলার মোগলা বাজার উপজেলার হাসামপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আকবর আলী ও কলমদর আলী কোর্ট স্টেশন এলাকা একটি গেস্ট হাউজে রাত্রিযাপন করেন। বৃহস্পতিবার গভীর রাতে গেস্ট হাউজ মালিক টয়লেটে যান। টয়লেট থেকে সামনের রুমে আসার পথে আকবার আলী তাকে ধাক্কা দিয়ে তাদের রুমে নিয়ে দুজন মিলে তাকে বলাৎকার করেন। এ সময় তার চিৎকারে লোকজন এসে গেস্ট হাউজ মালিককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন এবং ওই দুই অতিথিকে আটকে রাখেন। পরে শুক্রবার দুপুরে পুলিশের কাছে তাদেরকে সোপর্দ করা হয়। ওইদিন অভিযোগকারী থানায় মামলা দায়ের করলে পুলিশ তাদেরকে বিকেলে কোর্ট হাজতে প্রেরণ করেন।
নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম জানান, একজন গেস্ট হাউজ মালিককে বলৎকারের অভিযোগে আকবর আলী ও কলমদর আলী নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে শুক্রবার বিকালে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।