রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইসলামী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির কাছে চিঠি লিখেছেন। চিঠিতে তিনি শহীদ প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির ব্যাপক প্রশংসা করেন।
চিঠিতে পুতিন বলেছেন, প্রেসিডেন্ট রাইসি সারাজীবন দেশের কাজেই নিজেকে নিবেদিত রেখেছিলেন। রাইসিকে ‘চমৎকার রাজনীতিবিদ’ বলে প্রশংসা করেন এবং তার শাহাদাতের ঘটনায় ইরানের ‘অপূরণীয় ক্ষতি’ হয়েছে বলে মন্তব্য করেন।
চিঠিতে পুতিন আরও বলেন, রাশিয়ার সত্যিকারের বন্ধু হিসেবে প্রেসিডেন্ট রাইসি দুই দেশের মধ্যকার সৎ প্রতিবেশীসূলভ সম্পর্ক উন্নয়নের মাধ্যমে তা কৌশলগত সম্পর্কে পরিণত করেছেন।
এদিকে রাশিয়ার রাজধানী মস্কোয় ইরানি দূতাবাসের বাইরে বিভিন্ন স্তরের মানুষ ফুল দিয়ে ইরানের শহীদ প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রীর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন।