৩৮৯ জন হজযাত্রী নিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম হজ ফ্লাইট ছেড়ে গেছে। আজ বুধবার (২২ মে) বিকাল ৪টা ৪৫ মিনিটে বিমানের বিজি-২৩৭ ফ্লাইটটি মদিনার উদ্দেশে সিলেট ছাড়ে।
অনুষ্ঠানে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব), অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব), ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মরত বিভিন্ন সংস্থার কর্মকর্তা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তা ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার রিপোর্টাররা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ হজযাত্রীদের কাছে দোয়া চান এবং সিলেট থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজ ফ্লাইটে যাত্রীদের সর্বোচ্চ সেবা প্রদান করার নিশ্চয়তা প্রদান করেন।