সিঙ্গারের রূপান্তর যাত্রায় আসছেন তুর্কি সুপারস্টার

শীর্ষস্থানীয় কনজিউমার ডিউরেবলস কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেড তাদের রূপান্তর যাত্রার অংশ হিসেবে তুর্কি সুপারস্টার অভিনেতা বুরাক ঔজচিভিতকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছে।

সিঙ্গার বাংলাদেশ বুরাক ঔজচিভিতের সঙ্গে একাধিক সম্পৃক্ততা ও উদ্যোগ নিয়ে আসতে চলেছে। অংশীদারের অংশ হিসেবে, বুরাক ঔজচিভিত সিঙ্গার বাংলাদেশের সঙ্গে একটি ধারাবাহিক কার্যক্রমে অংশ নিতে বাংলাদেশ সফর করবেন। ১৭ এবং ১৮ মে সিঙ্গার বাংলাদেশের উরাধুরা ফ্রাইডে ডিলের সময় সিঙ্গারের ওয়েবসাইট থেকে পণ্য কিনে ভাগ্যবান বিজয়ীরা এই প্রিয় অভিনেতার সঙ্গে একান্ত সাক্ষাৎ ও শুভেচ্ছাবিনিময় করতে পারবেন।

তুরস্কের কচ গ্রুপের ফ্ল্যাগশিপ উদ্যোগ আর্চেলিকের সহযোগিতায় সিঙ্গার বাংলাদেশ একটি ধারাবাহিক রূপান্তর প্রক্রিয়া শুরু করেছে। নতুন কনসেপ্ট স্টোর, নতুন করপোরেট অফিস এবং ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট এই রূপান্তরের সবচেয়ে শক্তিশালী স্তম্ভ। সিঙ্গার বাংলাদেশের লক্ষ্য কচ গ্রুপ এবং আর্চেলিকের বৈশ্বিক দক্ষতা এবং মান বাংলাদেশে নিয়ে আসা এবং ভোক্তাদের অভিজ্ঞতা বৃদ্ধি করা, যা সিঙ্গার বাংলাদেশের উৎকর্ষের জন্য প্রতিশ্রুতিকে পুনর্ব্যক্ত করে। বিজ্ঞপ্তি