লোকাতেল্লিকে ছাড়াই ইতালির ইউরো দল ঘোষণা

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার লক্ষ্যে ইতালির ঘোষিত প্রাথমিক দলে জায়গা পাননি জুভেন্তাস মিডফিল্ডার মানুয়েল লোকাতেল্লি। তবে তুরিনের ক্লাবটির আরেক মিডফিল্ডার নিকোলো ফাগিওলি ফিরেছেন দলে।

জার্মানিতে অনুষ্ঠেয় ইউরোর জন্য বৃহস্পতিবার ২৯ জনের দল ঘোষণা করেন ইতালি কোচ লুসিয়ানো স্পালেত্তি। আগামী ৭ জুনের মধ্যে স্কোয়াডকে ২৬ জনে নামিয়ে আনতে হবে।

২০২১ সালে ইউরোর শিরোপা জয়ী দল থেকে এবার আছেন কেবল ১০ জন।

চোটের কারণে দলে নেই মিডফিল্ডার নিকোলো জানিওলো। দলে জায়গা পাননি দুই ফরোয়ার্ড দোমিনিকো বেরার্দি ও চিরো ইম্মোবিলও। এই বছরে এখন পর্যন্ত ইতালির খেলা দুই ম্যাচের কোনোটিতেই অবশ্য দেখা যায়নি তাদের।

বিস্ময়কর লোকাতেল্লির বাদ পড়াটা। গত মার্চে ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে দুই প্রীতি ম্যাচেই খেলেন তিনি। ইতালির হয়ে এখন পর্যন্ত খেলেছেন ২৮ ম্যাচ। ক্লাব জুভেন্তাসের হয়েও এই মৌসুমে নিয়মিত খেলেছেন ২৬ বছর বয়সী এই ফুটবলার।

ইতালির স্কোয়াড :

গোলকিপার : জিয়ানলুইজি দোনারুমা, অ্যালেক্স মেরেত, ইভান প্রোভেদেল, গুজলিয়েমো ভিকারিও।

ডিফেন্ডার : ফ্রান্সেস্কো আকেরবি, আলেসান্দ্রো বুওনজিওরনো, রিকার্ডো কালাফোরি, আন্দ্রে কাম্বিয়াসো, মাত্তেও দারমিয়ান, জিওভান্নি ডি লরেঞ্জো, ফেদেরিকো দিমাক্রো, জানলুকা মানচিনি, জর্জিও স্কালভিনি, আলেসান্দ্রো বাসতোনি।

মিডফিল্ডার : কোলো বারেল্লা, ব্রায়ান ক্রিস্তেন্তে, নিকোলো ফাজোলি, মিচেল ফোলোরুনশো, ডেভিড ফ্রাত্তেসি, জর্জিনহো, লরেঞ্জো পেল্লেগ্রিনি, স্যামুয়েল রিক্কি।

ফরোয়ার্ড : ফেদরিকো কিয়েসা, স্তেফান এল শারাবি, রিকার্ডো ওরসোলিনি, জিয়াকোমো রাসপাদোরি, মাতেও রেতেগুই, জানলুকা স্কামাক্কা, মাত্তিয়া জাচ্চাগনি।