নেত্রকোনায় তদন্ত কমিটি গঠন

প্রয়াত মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদানে সময়ক্ষেপণ

নেত্রকোনার পূর্বধলায় প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সানোয়ার হোসেন খানকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদানে সময়ক্ষেপণের অভিযোগ উঠেছে থানার ওসি মো. রাশেদুল ইসলামের বিরুদ্ধে। গত বুধবার দুপুরে উপজেলার গাঘড়া ইউনিয়নের চকপাড়া গ্রামে প্রয়াত মুক্তিযোদ্ধার জানাজার সময় এ ঘটনা ঘটে।

স্থানীয় মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, চকপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা সানোয়ার হোসেন খান গত মঙ্গলবার মৃত্যুবরণ করেন। তার জানাজা বুধবার দুপুর আড়াইটার সময় নির্ধারণ করা হয়। মুক্তিযোদ্ধারা উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে জানাজার বিষয়টি জানান। উপজেলা প্রশাসন নির্ধারিত সময়ে উপস্থিত হলেও পুলিশের কেউ উপস্থিত হয়নি। পরে নির্ধারিত সময়ে জানাজা শেষ হওয়ার ঘণ্টাখানেক পর পুলিশ প্রশাসনের রাষ্ট্রীয় সম্মাননা প্রদানকারী দল আসে। তখন মুক্তিযোদ্ধারা ক্ষোভ প্রকাশ করে সম্মাননা বয়কট করেন।

এ ব্যাপারে পূর্বধলা থানার ওসি মো. রাশেদুল ইসলাম বলেন, ‘তদন্ত কমিটি হয়েছে। আমি কিছু বলতে পারব না।’

পুলিশ সুপার ফয়েজ আহমেদ বলেন, ‘পূর্বধলা থানার ওসির বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্মাননায় সময়ক্ষেপণের অভিযোগে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে।’