বিপিজিএ’র নতুন সভাপতি মাসুদ রাজ্জাক

বাংলাদেশ পেশাদার গলফার অ্যাসোসিয়েশনের (বিপিজিএ) নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে মেজর জেনারেল (অব.) মাসুদ রাজ্জাক ও মো. মোস্তাফিজুর রহমান সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

সম্প্রতি কুর্মিটোলা গলফ ক্লাবে এই নির্বাচন সম্পন্ন হয়। যেখানে নির্বাহী কমিটিতে সভাপতি-সম্পাদকসহ ১৫ জন নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত অন্যান্যদের মধ্যে সহ-সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মাহবুবুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফরিদুল মাহমুদ, কোষাধ্যক্ষ মো. মনোয়ারুল ইসলাম।

সদস্য পদে নির্বাচিত হয়েছেন বশির আহমেদ, ডা. আফশান আনিস, মো. জীবন আলী, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জিএম কামরুল ইসলাম, আবুল কালাম আজাদ, মো. সিদ্দিকুর রহমান, মো. ইসমাইল হোসেন, মো. নুরুল কবির, মেজর (অব.) মাহমুদুর রহমান চৌধুরী, ও মো. সাগর।