রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সৌভিক মল্লিক নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে৷ শনিবার (২৫ মে) বিকাল সাড়ে ৩টায় নগরীর সাধুর মোড় এলাকার একটি বাসা থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন৷
বিষয়টি নিশ্চিত করেছেন রুয়েটের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক আলী হোসেন৷ বর্তমানে তার লাশ রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে৷
মৃত সৌভিক মল্লিক রুয়েটের সিএসই বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি মাগুরা জেলার শালিকা থানার সমির কুমার মল্লিকের ছেলে।
অধ্যাপক আলী হোসেন জানান, এক শিক্ষার্থীর গলায় ফাঁস নেওয়ার খবর শুনে হাসপাতালে যাই৷ ঠিক কী কারণে সে এমন কাজ করল তার সহপাঠীরাও কিছু বলতে পারছে না। তার পরিবারকে বিষয়টি জানানো হয়েছে৷