চ্যাম্পিয়নশিপের প্লে অফ ফাইনালে লিডসকে ১-০ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরেছে সাউদাম্পটন।রবিবার ওয়েম্বলি স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের 'ধনী' ম্যাচ হিসেবে খ্যাত খেলাটি অনুষ্ঠিত হয়।
ইংল্যান্ডের জাতীয় স্টেডিয়ামে খেলার ২৪ মিনিটে অ্যাডাম আর্মস্ট্রং গোল করে দলকে এগিয়ে নেন। সেই গোলই শেষ পর্যন্ত ম্যাচের ব্যবধান গড়ে দেয়। এই ফাইনাল যে জিতে সেই চলে যায় ইংলিশ ফুটবলের সর্বোচ্চ স্তর প্রিমিয়ার লিগে।
এই ম্যাচটাকে বলা হয় বিশ্বের সবচেয়ে ধনী ম্যাচ। কারণ এই ম্যাচের বিজয়ীরা সম্প্রচার রাজস্ব এবং প্রাইজমানি থেকে ১৪০ মিলিয়ন পাউন্ড আয় করে থাকেন। এত বিশাল প্রাইজমানি আর কোনো ফাইনালে নেই। এজন্যই এটা ধনী ম্যাচ।
সাউদাম্পটনের আগে প্রিমিয়ার লিগ নিশ্চিত করেছে লেস্টার ও ইপসুইচ।