২০২৩ অস্ট্রেলিয়ান ওপেনের পর ইনজুরির কারণে তিনটি গ্র্যান্ড স্ল্যাম মিস করেন রাফায়েল নাদাল। এবারের ফ্রেঞ্চ ওপেন দিয়ে ফিরেছিলেন গ্র্যান্ড স্ল্যামে। তবে ফেরাটা সুখকর হলো না ১৪বার ফ্রেঞ্চ ওপেন জয়ী নাদালের।
প্রথমবারের মতো ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলেন নাদাল। আজ চতুর্থ বাছাই অ্যালেকজান্ডার ভেরেভ ৬-৩, ৭-৬ (৭/৫), ৬-৩ গেমে হারান নাদালকে।
ফ্রেঞ্চ ওপেন এককে ১১৬তম ম্যাচে এটি মাত্র চতুর্থ হার নাদালের।
ভেরেভ তৃতীয় খেলোয়াড় যিনি নাদালকে ফ্রেঞ্চ ওপেনের এককে হারালেন।
ধারণা করা হচ্ছে ২২ গ্র্যান্ড স্ল্যাম জয়ী নাদালের এটি শেষ ফ্রেঞ্চ ওপেন। এই মৌসুম পর অবসর নিতে পারেন ৩৭ বছরের নাদাল।