নেইমারদের বিশ্বরেকর্ড

গত বছরের সেপ্টেম্বর থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত টানা ৩৪ ম্যাচ জেতে ব্রাজিলিয়ান তারকা নেইমারের সৌদি ক্লাব আল হিলাল। আর তাতেই পুরুষদের ক্লাব ফুটবলে টানা ম্যাচ জেতার বিশ্ব রেকর্ড করে ফেলেন নেইমাররা। নাম উঠেছে গিনেস বিশ্ব রেকর্ডের বইতেও।

২০১৬ সালে ওয়েলশের ক্লাব নিউ সেইন্ট টানা ২৭ ম্যাচ জিতে এ রেকর্ড গড়েছিল। গত মার্চে আল ইত্তিহাদের বিপক্ষে ২-০ জয়টি ছিল আল হিলালের রেকর্ড গড়া ২৮তম জয়। সেই ধারা গিয়ে থামে ৩৫তম ম্যাচে যখন নেইমাররা আল আইনের কাছে হেরে যান ২-৪ ব্যবধানে।