নারায়ণগঞ্জের রূপগঞ্জে আহমাদিয়া ফাজিল মাদ্রাসার জমি জালিয়াতি করে নেওয়া হয়েছে দাবি করে এর প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা রোডে তারা এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ তরিকুল ইসলাম, মাদ্রাসার গভর্নিং বডির সদস্য নূর সালাম, মোহাম্মদ আলী, কাজী শফিকুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, দ্বীন মোহাম্মদ নামে এক ব্যক্তি ১৯৭৩ সালে মাঝিনা মৌজায় ১২ শতাংশ জমি আহমাদিয়া ফাজিল মাদ্রাসার নামে ওয়াকফ করে দেয়। কিন্তু স্থানীয় নবী হোসেন নামে একজন দলিল করে মনির হোসেন নামে এক ব্যক্তির কাছে ওই জমি বিক্রি করে দেয়। আমরা মাদ্রাসার জমি উদ্ধারের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।