স্মার্টফোন-ল্যাপটপ চার্জ হবে ১ মিনিটে

স্মার্টফোন ও ল্যাপটপ ১ মিনিটে চার্জ হয় এমন প্রযুক্তি উদ্ভাবন করছেন বিজ্ঞানীরা। এই প্রযুক্তির নাম দেওয়া হয়েছে সুপারক্যাপাসিটর। এটি একটি হাই এনার্জি স্টোরেজ ডিভাইস। মাত্র এক মিনিটে স্মার্টফোন ও ল্যাপটপ এবং ১০ মিনিটে গোটা ইলেকট্রিক গাড়ি চার্জ করতে পারবে। নতুন প্রযুক্তি সুপারক্যাপাসিটর নিয়ে আশাবাদী গবেষকরা। সুপারক্যাপাসিটর ডিভাইস প্রচুর পরিমাণে শক্তি ধারণ করতে পারে। আর সেই শক্তি দ্রুতগতিতে ছাড়তেও পারে। ফলে মাত্র ১ মিনিটে ফুল চার্জ হবে ফোন ও ল্যাপটপ এবং ১০ মিনিটে গোটা ইলেকট্রিক গাড়ি।

কী এই সুপারক্যাপাসিটর?

সুপারক্যাপাসিটর হলো শক্তি সঞ্চয়কারী ডিভাইস, যা ছিদ্রগুলোতে আয়ন তৈরি করে। এগুলো দ্রুত চার্জ করতে পারে এবং ব্যাটারির চেয়ে দীর্ঘস্থায়ী হয়। এটির গতি এবং কার্যক্ষমতা সবই লুকিয়ে আয়নের গতিপ্রকৃতির মধ্যে। এই সুপারক্যাপাসিটর বানানোর জন্য প্রয়োজন ইলেকট্রোলাইট ট্রান্সপোট। বেশি কিছু ইলেকট্রিক বাসে সুপারক্যাপাসিটর ব্যবহার শুরু হয়ে গিয়েছে। যেহেতু সেগুলো ঘন ঘন দাঁড়ায়, তাই প্রতিটি স্টেশনে অল্প সময়ের জন্য চার্জ করে এবং পরবর্তী স্টপেজের জন্য শক্তি সঞ্চয় করে। সুপারক্যাপাসিটরের বড় কোনো পরীক্ষা এখনো করা হয়নি। যদিও সুপারক্যাপাসিটর নিয়ে ভীষণভাবে আশাবাদী পদার্থবিজ্ঞানীরা। এটি সফল হলে বিজ্ঞানের ইতিহাসে এক নতুন সাফল্য আসবে বলে মনে করছেন অনেকেই।