হাত দিয়ে তো কম্পিউটারের কিবোর্ডে সবাই টাইপ করেন। কেউ কেউ আবার অদম্য চেষ্টায় পা দিয়েও করেছেন। তবে নাক দিয়ে? এটা কি সম্ভব? তবে এই অসম্ভব কে সম্ভব করে দেখিয়েছেন ভারতীয় যুবক। সেটাও একবার নয়, বা দুইবার না তিনবার। আর এই ক্ষেত্রে প্রতিবার নিজের রেকর্ড ভেঙেছেন তিনি। নাক দিয়ে টাইপ করে এই নিয়ে তৃতীয়বার বিশ্ব রেকর্ড গড়লেন ভারতের বিনোদ কুমার চৌধুরী (৪৪) নামে যুবক।
এনিডিটিভির খবরে বলা হয়, বিনোদ কুমার চৌধুরী ২০২৩ সালে প্রথম নাক দিয়ে লিখে রেকর্ড গড়েন। ওই সময় তিনি ২৭ দশমিক ৮০ সেকেন্ডে ইংরেজি অক্ষরগুলো লিখেছিলেন। পরে একই বছর তিনি ২৬ দশমিক ৭৩ সেকেন্ডে লিখে আগের রেকর্ড ভাঙেন। এবার তিনি ইংরেজি অক্ষর লিখতে সময় নিয়েছেন ২৫ দশমিক ৬৬ সেকেন্ড।
বিনোদ কুমারের রেকর্ড গড়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস লিখেছে, আপনি কি নাক দিয়ে দ্রুত ইংরেজি অক্ষরগুলো লিখতে পারবেন? ভারতের বিনোদ কুমার চৌধুরী ২৫ দশমিক ৬৬ সেকেন্ডে এ কাজটি করেছেন।