শান্তিতে নোবেলবিজয়ী মালালা ইউসুফজাইকে দেখা গেল ব্রিটিশ মিউজিক্যাল কমেডি ওয়েব সিরিজের দ্বিতীয় পর্বে। এর আগেও ওয়েব সিরিজটির প্রথম পর্বে কাজ করেছিলেন তিনি। এমনিতে মালালা পর্দার আড়ালেই বেশি কাজ করেন।
২৬ বছর বয়সী মালালাকে ব্রিটিশ সিটকম উই আর লেডি পার্টসের ‘মালালা মেড মি ডু ইট’ শিরোনামের একটি পর্বে দেখা যায়। ফ্যান্টাসি সিকোয়েন্সে তিনি পশ্চিমা এবং পাকিস্তানি পোশাকের মিশ্রণে দঘোড়ায় বসে ছিলেন।
তিনি মজা করে বলেন, ‘আমি আমার লুকানো প্রতিভা দেখাচ্ছি, যা বন্ধুত্ব এবং সাংস্কৃতিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে মুসলিম নারীর যাত্রা তুলে ধরে।’
উই আর লেডি পার্টস সমালোচকদের প্রশংসা পেয়েছে। পাঁচটি বাফটা এবং গথাম অ্যাওয়ার্ডে দুটি মনোনয়ন পেয়েছে। দ্বিতীয় সিজন গত ৩০ মে প্রিমিয়ার হয়। সর্বকনিষ্ঠ নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর প্রথম লুক প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় মনোযোগ আকর্ষণ করেছে সিরিজটি।