এক ফ্রেমে জয়া-মালালা

আপডেট : ৩০ মে ২০১৯, ১০:১৭ এএম

একাধিকবার জাতীয় পুরস্কার পাওয়া অভিনেত্রী জয়া আহসান বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে যুক্তরাজ্যে অবস্থান করছেন। সেখানে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিলেন।

বাকিংহাম প্যালেসের দ্য মলে বৃহস্পতিবারের ওই আয়োজনে জয়ার সঙ্গে দেখা হয় পাকিস্তানের মালালা ইউসুফজাই-এর। সবচেয়ে কম বয়সে নোবেল পুরস্কারজয়ীর সঙ্গে তোলা ছবি নিজের সোশ্যাল পাতায় শেয়ার করেন ঢাকা-কলকাতার নায়িকা।

এ ছাড়া একাধিক ক্রিকেট তারকার সঙ্গে তোলা ছবি পোস্ট করেন। একটি ছবিতে তার সঙ্গে দেখা যায় বলিউডের নির্মাতা-অভিনেতা ফারহান আখতারকে।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাটিং করেন জয়া। ‘৬০ সেকেন্ড চ্যালেঞ্জ’ নামের একটি পর্বে বাংলাদেশের সাবেক ক্রিকেট তারকা আবদুর রাজ্জাকের সঙ্গে ব্যাট করেন তিনি।

রাজ্জাক ২২ রান করেন। তবে জয়া বেশ কটি বল খেললেও একটি বলের বেশি ব্যাটে বলে করতে পারেননি। শূন্য রানে অপরাজিত ছিলেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত