দেশে ফেরার পথে বিমানেই সৌদি প্রবাসীর মৃত্যু

সৌদি আরব থেকে দেশে ফেরার পথে বিমানে অসুস্থ হয়ে মারা গেছেন কবির হোসেন নামের এক প্রবাসী। ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোক করে মারা গেছেন। সোমবার (৩ জুন) সকাল আটটার দিকে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ।

জানা গেছে, কবিরের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায়। এ বিষয়ে বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ বলেন, আমরা তার ছেলের কাছে মরদেহ বুঝিয়ে দিয়েছি। তার হাতে ৩৫ হাজার টাকা চেক তুলে দেওয়া হয় এবং একটি ফ্রি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়।