সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশীর মৃত্যু

আপডেট : ১১ মার্চ ২০২৬, ০৬:৫৭ এএম

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মফিজুর রহমান নামে এক বাংলাদেশীর মৃত্যু হয়েছে। তিনি চট্টগ্রামের পটিয়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের মাঝের ঘাটা এলাকার বাসিন্দা। মঙ্গলবার (১০মার্চ) দিবাগত রাতে বাংলাদেশ সময় আনুমানিক রাত ২টার দিকে সৌদি আরবের মক্কা শহরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয় বলে জানা গেছে।মফিজুর রহমান চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও পটিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি তারেকুর রহমানের পিতা।

জানা যায়, জীবিকার তাগিদে তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরবে অবস্থান করছিলেন। হঠাৎ এই দুর্ঘটনার খবরে পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এদিকে মফিজুর রহমানের মরদেহ দেশে আনার বিষয়ে পরিবারের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রচেষ্টা চালানো হচ্ছে বলে জানা গেছে। পটিয়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর গোফরান রানাসহ স্থানীয় সংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানিয়েছেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত