আপনাদের পাশে সেবক হয়ে থাকতে চাই: চেয়ারম্যান প্রার্থী নাছিমা

‘আমি আপনাদের নাছিমা মুকাই আলী। ঘোড়া প্রতীক নিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি আপনাদের শাসক নয়, সেবক হয় আমৃত্যু পাশে থাকতে চাই। আপনাদের ভালোবাসা নিয়েই আমি বেঁচে থাকতে চাই। স্মার্ট ও উন্নয়ন বিজয়নগর উপজেলা গড়তে   আগামী ৫ জুন ঘোড়া মার্কায় দলমত নির্বিশেষে সবার ভোট চাই। আপনারা সবাই মিলে আমার মার্কা ঘোড়া প্রতীকে ভোট দিয়ে আপনাদের সেবা করা সুযোগ করে দেবেন।’

আজ সোমবার (৩ জুন) বিকালে উপজেলার হরষপুর এলাকায় এক পথসভায় নাছিমা মুকাই আলী এসব কথা বলেন। এ সময় তিনি ঘোড়া মার্কায় ভোট চান। সকলের দোয়া ও সমর্থন চান তিনি।

নির্বাচনের প্রচার শেষদিন সোমবার। প্রচারণার শেষ দিনে ঘোড়া মার্কার সমর্থনে এক বিশাল শোডাউন বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ঘোড়া মার্কার শোডাউনে নানা বয়সি মানুষের স্বস্তঃস্ফূর্ত অংশ গ্রহণে পুরো এলাকা মুখরিত। ঘোড়া মার্কার জয়ধ্বনিতে গানের ছন্দের আর স্লোগানে কম্পিত হয় পুরো এলাকা। 

এবারে নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী,  পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৯ জন, নারী ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থীর মধ্যে মূলত লড়াই হবে ত্রিমুখী এমনটাই ভোটের মাঠে গুঞ্জন শোনা চাচ্ছেন। ত্রিমুখী লড়াইয়ে রয়েছে আ.লীগের সমর্থিত প্রার্থী নাছিমা মুকাই আলী (ঘোড়া), উপজেলা যুবদলনেতা মোঃ  আল জাবের (জাবেদ আহমেদ) (আনারস) উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি কাজী রফিকুল ইসলাম (কাপ-পিরিচ)। তবে প্রচার প্রচারণায়  তৃণমূলে ভোটের মাঠে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছে ঘোড়া মার্কা নিয়ে নাছিমা মুকাই আলী।  ১০ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ১০ হাজার, ৫৩৮ জন। এরই মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৯৮ হাজার ৮৪৫, নারী ভোটার ১ লক্ষ ৬৯৩ জন। ৭৮ টি ভোট কেন্দ্রে আগামি ৫ জুন সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পযর্ন্ত বিরতিহীন ভাবে ব্যালটের মাধ্যমে ভোট উৎসব অনুষ্ঠিত হবে।