বাড়ির পেছনে গাছে ঝুলছিল গৃহবধূর লাশ

নেত্রকোণার আটপাড়ায় বাড়ির পেছনে গাছ থেকে ঝুলন্ত অবস্থায় মিতু আক্তার (২০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (৪ জুন) ভোর রাতে উপজেলার গোপালাশ্রম গ্রামের আবুল কালামের বাড়ির পেছন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

দুপুর দিকে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে। মিতু আক্তার উপজেলার সুখারি ইউনিয়নের গোপালাশ্রম গ্রামের আবুল কালামের স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মিতু আক্তার তার ৩ বছরের ছেলেকে নিয়ে বাড়িতে থাকত। তার স্বামী ৩ বছর ধরে ঢাকায় চাকরি করেন। প্রতিবেশীরা ভোরে বাড়ির পেছনে গাছে ঝুলন্ত অবস্থায় মিতুর লাশ দেখতে পায়। গ্রামের লোকজন লাশ নামিয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ সকালে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠায়।

স্থানীয় ইউপি সদস্য লিটন মিয়া জানা, সকালে লাশ উদ্ধারের খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। মিতুর সাথে কারও কোনো শত্রুতা কিছু জানি না। তবে এটা হত্যা না আত্মহত্যা তা এখনও বলা যাচ্ছে না।

আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তাওহীদুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রাতের ঘটনা তাই এলাকাার লোকজন লাশ নামিয়ে ফেলেছিল। সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নান্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠায়। মিতুর স্বামী সকালে ঢাকা থেকে এসেছে, স্বামী ও মিতুর পরিবার হত্যার অভিযোগ করেছে। সুরতালের রিপোর্ট আসার পর নিশ্চিত হওয়া যাবে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।