গোপন কক্ষে ব্যালটের ছবি তোলায় যুবকের কারাদণ্ড 

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের শেষ ধাপে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে ভোট গণনা। নির্বাচন চলাকালীন সময়ে ভোট কক্ষের গোপন কক্ষে ব্যালটের ছবি তোলায় এক যুবককে ৩ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৫ জুন) দুপুরে উপজেলার চান্দুরা ইউনিয়নের ১৩নং কালিসীমা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত ম্যাজিস্ট্র্যাট ও আশুগঞ্জ উপজেলার সহকারি কমিশনার (ভূমি) কাজী তাহমিনা সারমিন। 

দণ্ডপ্রাপ্ত  যুবক হলেন- তোফাজ্জল হোসেন (২৯)। সে কালিসীমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটার।

নির্বাচনের সহকারি রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহবুবুল হক বিষয়টি নিশ্চিত করে জানান,  উপজেলার ১৩ নং কালিসীমা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গোপন কক্ষে ব্যালটে ছবি তোলার দায়ে একজনকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।