ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নবজাতক চুরির ঘটনায় ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কতৃপক্ষ। আজ বুধবার (৫ জুন) এই তদন্ত কমিটি করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, বুধবার বিকেল পর্যন্ত বাচ্চাটি উদ্ধারের কোনো খবর পাওয়া যায়নি। পুলিশের একাধিক টিম কাজ করছে। বাচ্চাটি মিসিংয়ের ঘটনায় আমাদের হাসপাতালের কারো কোনো গাফলতি আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।
এজন্য গাইনি বিভাগের অধ্যাপক ডা. ফিরোজা ওয়াজেদকে প্রধান করে ৩ সদস্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও তিনি জানান।