জর্ডানে বাংলা‌দে‌শের নতুন রাষ্ট্রদূত নূর-ই হেলাল

বর্তমানে দ‌ক্ষিণ আফ্রিকায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার নূর-ই হেলাল সাইফুর রহমানকে জর্ডানে নতুন রাষ্ট্রদূত করার সিদ্ধান্ত নি‌য়ে‌ছে সরকার। তি‌নি বর্তমান রাষ্ট্রদূত নাহিদা সোবহানের স্থলাভিষিক্ত হ‌বেন।

আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থে‌কে পাঠা‌নো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা‌নো হ‌য়ে‌ছে।

পেশাদার কূটনী‌তিক নূর-ই হেলাল বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৫তম ব্যাচের কর্মকর্তা। তি‌নি বর্তমা‌নে দ‌ক্ষিণ আফ্রিকা ছাড়াও ব‌তসোয়ানা, না‌মিবিয়া জা‌ম্বিয়া, জিম্বাবু‌য়ে এবং লে‌স্তো‌তে সমদূরবর্তী হাইক‌মিশনা‌রের দা‌য়িত্ব পালন কর‌ছেন। তি‌নি পা‌কিস্তা‌নের করা‌চি‌ মিশ‌নে ডেপু‌টি হাইক‌মিশনা‌রের দা‌য়িত্ব পালন ক‌রে‌ছেন। এ ছাড়া ইসলামাবাদ, প্যারিস, সিঙ্গাপুর এবং কুয়েতে বাংলাদেশ মিশনে বিভিন্ন প‌দে কাজ ক‌রে‌ছেন।