সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ করেই একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, দিনের আলোয়, সবার চোখের সামনেই অপহরণ আয়ুষ্মান খুরানা!
যে ভিডিওটি ছড়িয়েছে তাতে দেখা গেছে, লাল রঙের বাথরোব পরে শুটিং সেটে ফোনে কথা বলতে ব্যস্ত আয়ুষ্মান। হঠাৎ এক লাল গাড়ি এসে থামে অভিনেতার সামনে। সেই গাড়ি থেকে অজ্ঞাত পরিচয় কয়েকজন ব্যক্তি হঠাৎই চড়াও হয় আয়ুষ্মানের উপর। অভিনেতাকে গাড়িতে তুলেই চম্পট!
অনেকে বলছেন, আয়ুষ্মানের এই ভিডিও কোনো বিজ্ঞাপনের প্রচার। অনেকে আবার ভিডিওটি দেখে বেশ চিন্তিত। তবে আয়ুষ্মানের পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত তেমন কোনও মন্তব্য পাওয়া যায়নি।
আয়ুষ্মান খুরানা ব্যস্ত রয়েছে একটি অ্যাকশন-কমেডি ছবির শুটিংয়ে। দিল্লিতে শ্যুট শুরুর কথাও ছিল এই ছবির। তবে দিল্লিতে গরমের দাপটে এই শুটিং পিছিয়েছে। জুলাই মাস থেকেই রাজধানীতে যাবেন এবং নাম ঠিক না হওয়া ছবিটির জন্য শ্যুটিং শুরু করবেন। এই ছবিতে অভিনেতার বিপরীতে দেখা যাবে সারা আলি খানকে।