রানীশংকৈলে ট্রাকচাপায় নারীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ট্রাকচাপায় অজ্ঞাতনামা এক নারীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জেলার রানীশংকৈল-পীরগঞ্জ পাকা সড়কে পুরাতন সেন্টার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ ট্রাকসহ চালককে আটক করেছে।

রানীশংকৈল থানার ওসি জয়ন্ত কুমার সাহা জানান, সিমেন্টবোঝাই একটি ট্রাক পাবনা থেকে রানীশংকৈলে আসার পথে রাস্তা পারাপারের সময় এক বৃদ্ধ নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাম মৃত্যু হয়।