রূপগঞ্জে ট্রাকচাপায় দুই কিশোর নিহত, আহত ১

আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ১১:০৭ পিএম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকচাপায় ইয়ামিন (১৭) ও রুদ্র (১৭) নামে দুই কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় শ্রাবণ (১৯) নামে আরও এক যুবক গুরুতর আহত হয়েছে।
 
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ৮টার দিকে পূর্বাচল ৫ নম্বর সেক্টরের ভুঁইয়া বাড়ি ব্রিজের পশ্চিম পাশে সার্ভিস লেনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে পালিয়ে যায় চালক।
 
নিহত ইয়ামিন রুপগঞ্জ ইউনিয়নে (গুতিয়াব) বেলাটেক গ্রামের কামাল মিয়ার ছেলে এবং রুদ্র একই গ্রামের আক্তার মিয়ার ছেলে। আহত শ্রাবণ সিটি মার্কেট এলাকার জিল্লুরের ছেলে। সে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
 
কাঞ্চন হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান জানান, তিন বন্ধু একটি নিবন্ধনহীন মোটরসাইকেলে করে পূর্বাচল এলাকায় ঘুরতে বের হয়েছিল। একপর্যায়ে ভুঁইয়া বাড়ি ব্রিজের পশ্চিম পাশে সার্ভিস লেনে অজ্ঞাতনামা একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলে ইয়ামিন ও রুদ্র নিহত হয়। এ সময় শ্রাবণ গুরুতর আহত হয়। দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে পালিয়ে যায় চালক।
সর্বশেষ সর্বাধিক পঠিত