১৯৯৯ বিশ্বকাপে বাংলাদেশের কাছে হারের মতো, বললেন শোয়েব

ভারতীয় সৌরভে ডালাসে চূর্ণ হয়েছে পাকিস্তান। ২০০৯ সালের চ্যাম্পিয়নদের সুপার ওভারে হারিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। ভারতীয় বংশোদ্ভূত সৌরভ নেত্রাভালকর ১৯ রান ডিফেন্ড করে মার্কিন যুক্তরাষ্ট্রকে পাঁচ রানের মহাকাব্যিক জয় এনে দেন। যে হার দেখে হৃদয় ভেঙেছে বাবর আজমদের বহু ভক্তের। হার দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করায় ক্ষোভ ঝেড়েছেন সাবেক ক্রিকেটাররাও।

হারটা খুবই হতাশার। আমাদের শুরুটা ভালো হচ্ছে না। যুক্তরাষ্ট্রের কাছে হেরে আমরা ইতিহাসের পুনরাবৃত্তি করলাম, যেভাবে আমরা হেরেছিলাম ১৯৯৯ বিশ্বকাপে বাংলাদেশের কাছে।’ উল্লেখ্য, পাকিস্তানের বিপক্ষে ৬২ রানের ঐতিহাসিক জয় পেয়েছিল বাংলাদেশ।

এই হারকে ১৯৯৯ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের হারের সঙ্গে তুলনা করেছেন সাবেক স্পিডস্টার শোয়েব আকতার। এক ভিডিওতে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস ২৫ বছর আগের সেই অনাকাঙ্খিত ইতিহাসের এক অংশ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন।

‘হারটা খুবই হতাশার। আমাদের শুরুটা ভালো হচ্ছে না। যুক্তরাষ্ট্রের কাছে হেরে আমরা ইতিহাসের পুনরাবৃত্তি করলাম, যেভাবে আমরা হেরেছিলাম ১৯৯৯ বিশ্বকাপে বাংলাদেশের কাছে।’ উল্লেখ্য, পাকিস্তানের বিপক্ষে ৬২ রানের ঐতিহাসিক জয় পেয়েছিল বাংলাদেশ।

১৯৯৯ বিশ্বকাপে প্রথমবার খেলতে নেমেই পাকিস্তানকে হারিয়ে দেয় বাংলাদেশ

যুক্তরাষ্ট্র ভালো ক্রিকেট খেলে জিতেছে বলেও মনে করেন শোয়েব। বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে জয়টা পাকিস্তানের প্রাপ্য ছিল না। কারণ, যুক্তরাষ্ট্র খুব ভালো ক্রিকেট খেলেছে। ম্যাচের নিয়ন্ত্রণে ছিল সব সময়। আমির ম্যাচটা বাঁচানোর চেষ্টা করেছে। আমির–শাহিন সবাই চেষ্টা করেছে। কিন্তু ম্যাচের ৩৭ ওভার (দুই দলের ইনিংস মিলিয়ে) পর্যন্ত যুক্তরাষ্ট্রই এগিয়ে ছিল। দুর্ভাগ্যজনকভাবে আমরা ম্যাচটা বের করতে পারিনি।’