বাঁশখালীতে বজ্রপা‌তে গৃহবধূর মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গনবডামারায় বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।  শনিবার (৮ জুন) সকালে উপজেলার গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা ৮ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় নিহত গৃহবধূর নাম পারভিন আক্তার (৩৫)। তিনি পূর্ব বড়ঘোনার আলীচাঁন বাড়ীর রিকশাচালক আকবর হোসেনের স্ত্রী। স্থানীয় ইউপি সদস্য মো. আলী হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।